ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও গ্রাম আদালত ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত

admin
মে ১৩, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ

Link copied !

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এ প্রতিপাদ্যে জেলায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্নজয়ন্তী’ হল রুমে এ ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত হয়। কমিউনিটি রেডিও লোকবেতারের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে ‘রেডিও উসবে’র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ। সভা পরিচালনা করেন কমিউনিটি রেডিও লোকবেতার এর পরিচালক মনির হোসেন কামাল।

‘রেডিও উৎসবে’ বিষয় ভিত্তিক উপস্থাপন করেন- গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের বরগুনা ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগেতা অনুষ্ঠিত হয়। কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক তাছলিমা আক্তার। গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।