ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের ডিজি মোঃ আফজাল হোসেনের সাথে কিশোরগঞ্জ জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

admin
জুলাই ২৭, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

Link copied !

অদ্য ২৭-৭-২০২৫ ইং তারিখে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ রমজান আলী সাহেব বাংলাদেশ রেলওয়ের ডিজি জনাব মোঃ আফজাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের বিদ্যমান রেললাইন সমূহের সংস্কার ও নবায়ন করা।

পাশাপাশি গত ২৪-০৭-২০২৫ ইং তারিখে জারিকৃত একটি পরিপত্রের মাধ্যমে বিজয় ট্রেন অলাভজনক ঘোষণা করে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল মাননীয় আমির এই উদ্যোগ না নেওয়ার জন্য ডিজি মহোদয়কে অনুরোধ করেন ।

মাননীয় ডিজি মহোদয় জেলা আমিরের সকল দাবি মেনে নেন এবং বিজয় ট্রেন কখনো বন্ধ হবে না বলে আশ্বস্ত করেন।