পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি, পাবনা জেলায় উপশহর উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত উপ-শহর বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির সভাপতি মাহমুদ হাসান খান (সুমন) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো. আব্দুস সালাম, সংসদীয় আসন-৬৮ পাবনা-১ সাঁথিয়া বিএনপির এমপি প্রার্থী মো. মাসুদুল হক মাসুদ, যুগ্ম সম্পাদক মো. মাসুদুল কবির মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান শামীম, স্বপ্নদ্রষ্টা মো. ফরহাদ উল্লাহ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্থায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভা কক্ষে পাবনা উপশহর ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। “পাবনা উপশহর বাস্তবায়ন কমিটি” গভীর শ্রদ্ধার সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণে আনন্দিত, ভিশন ও আধুনিক স্থাপত্যগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প নকশা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ‘পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি, পাবনা জেলায় উপশহর উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত উপ-শহর বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। পাবনা উপ-শহর বাস্তবায়নের দাবি পাবনাবাসীর জন্য একটি সামাজিক আন্দোলন। এটি একটি চমৎকার ও সময়োপযোগী উদ্যোগ। এই দাবির সাথে সম্পৃক্ত হতে পেরে কমিটির সদস্যবৃন্দরা ধন্য মনে করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।







