ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আরএফএলে চাকরি পেলেন ১৩০ জন আনসার-ভিডিপি সদস্য

admin
মে ১৩, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ

Link copied !

দিনাজপুরে আনসার-ভিডিপির আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন সদস্য প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কার্যালয় থেকে কমান্ডেন্ট মো. নুরুজ্জামান প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য বাসসকে নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, দিনাজপুর জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে মঙ্গলবার রাতে আয়োজিত এক বিশেষ জব ফেয়ার বা চাকরি মেলায় প্রাণ-আরএফএল-এর এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার উপস্থিত হয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কার্যক্রমে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ১৩০ জন সদস্যকে নিয়োগ প্রদান কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ সদস্যদের মধ্য থেকে ১৩০ জনকে বাছাই করে তাদের প্রাণ শিল্প প্রতিষ্ঠানে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েল্ডিং ৬জি ৪৩ জন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স ৪০ জন এবং মোটর ড্রাইভিংয়ে ৭ জন রয়েছে। নির্বাচিত সদস্যরা সহকারী অপারেটর, সহকারী টেকনিশিয়ান, সহকারী ওয়েল্ডার, ড্রাইভার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আগামী জুন মাসে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করবেন।

চাকরিপ্রাপ্ত সদস্যরা জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের উদ্যোগে বাহিনীতে ‘ওয়েল্ডিং ৬জি’-এর মতো আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ চালু করায় এই বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা পাওয়ায় তারা মহা-পরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান এই সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিতেও কাজ করছেন।

আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ জনশক্তি ৈৈতরি ও বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছেন। সেই ধারাবাহিকতায় আজ ১৩০ জন আনসার সদস্যের একটি বড় কর্মসংস্থান নিশ্চিত হয়েছে উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সর্বমোট ১৫২ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে।