সাতক্ষীরা জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এ সভায় জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং ৭৭ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত ছয়মাসে জেলার মামলার তথ্য এবং গ্রাম আদালতের সামগ্রিক অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো. হাফিজুর রহমান।
সভায় অর্ধ বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনায় ভালো অবদান রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের তিনজন প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা উপহার দেয়া হয়।







