আজ ১৮ মে (সোমবার) ২০২৬ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দপ্তরের অডিটোরিয়ামে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে International Civil Aviation Organization (ICAO) প্রণীত Training Instructors Course (TIC) এর সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী “Overview of Aviation Training” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি ICAO-এর Global Aviation Training (GAT), TRAINAIR PLUS Programme, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ (Quality Assurance in Training) এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সনদ বিরতণ অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘Overview of Aviation Training’ শীর্ষক উপস্থাপনায় ICAO-এর Global Aviation Training (GAT), TRAINAIR PLUS Programme, Quality Assurance in Training এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে ICAO প্রণীত Training Instructors Course (TIC) সম্পন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন। এই অর্জন তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে গড়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক িএর সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং), এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc) ।
প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বক্তৃতায় শুরুতেই সিভিল এভিয়েশন একাডেমিকে এভিয়েশন সেক্টরে নিবেদিত ভূমিকা পালনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে “Rules of the Air” এবং “Aerodrome Operations for ATCOs” নামক দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে, যা এভিয়েশন পেশাজীবীদের দক্ষতা আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, Air Traffic Management, Aviation Security, Aerodrome Operations এবং Rescue and Fire Fighting-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে অপারেশনাল প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। Simulation, Field Practice এবং Performance Assessment সমন্বয়ে Next Generation Training নিরাপত্তা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এই ২৪ জন কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে Competency-Based Training পরিচালনায় সক্ষম। Job Task Analysis এবং Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে আমরা Competency-Based Training Assessment (CBTA), Learning Management System, Simulation এবং Digital Content-এর মাধ্যমে সিভিল এভিয়েশন একাডেমিকে আঞ্চলিক Centre of Excellence হিসেবে প্রতিষ্ঠা করব। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্যবৃন্দ, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ।







