ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পণ্যের মূল্য তালিকা না রাখায় ১০ প্রতিষ্ঠানে জরিমানা

admin
মে ৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলায় বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড, জগন্নাথ বাড়ি রোড, কিচেন মার্কেট, পোল্ট্রি মুরগির দোকান এবং গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা না রাখায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার রাসেল মিয়া এবং মো. হাবিবুর রহমান মনি। এ সময় সদর মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার রাসেল মিয়া এবং মো. হাবিবুর রহমান মনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের একাধিক মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।