ইলিশ প্রজনন ও সংরক্ষণে অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে পটুয়াখালীর দশমিনায় ৮ শতাধিক জেলের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বুধবার বেলা ১১ টায় মৎস্য দপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদারসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাসহ আরো অনেকে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ শতাধিক জেলের মাঝে জনপ্রতি দুই মাসের জন্য ১২ কেজি করে আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু এবং ১০ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়।






