ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
জুন ১৯, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

Link copied !

ওমর ফারুক আহম্মদ, নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে (১৯ জুন) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম (রাসেল) এর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্হাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, শিক্ষক আবুল কাশেম, ফারুক আহমেদ, আনিছুর রহমান আকন্দ, মোঃ শাহজাহান, শহীদুল ইসলাম ভাসানী, রিমন চক্রবর্তী, (সহ-সভাপতি কালব) বাহার উদ্দিন রতন, ডিরেক্টর আবুল কালাম, আয়েশা আক্তার, ট্রেজারার মিহির কুমার রায়সহ বিভিন্ন স্কুলের ঋণ গ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।