ঢাকারবিবার , ৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা

admin
মে ৩, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন ও রেশমা বেগমসহ অন্যরা।

বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।