শেরপুরের নকলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নকলা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিনামূল্য ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। “নিজে রক্ত দিন, জীবন বাচাঁন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন” এই শ্লোগানকে ধারন করে শুক্রবার ১৬ই ডিসেম্বর নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির দলনেতা নূর আহম্মদ এর সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় নব গঠিত কমিটির সহকারী দলনেতা এক রবিন মিয়া সহকারী দলনেতা দুই গোলাম আহম্মেদ লিমন,বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) শাকিল হাসান শান্ত,বিভাগীয় উপ-প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) আবু সালিম,বিভাগীয়( প্রধান সেবা ও স্বাস্থ) খাদিজাতুল কুবরা মারজান,বিভাগীয় উপ-প্রধান (সেবা ও স্বাস্থ্য ) মাফিজুল হাসান তুহিন, বিভাগীয় প্রধান( প্রশিক্ষন ),বিভাগীয় উপ-প্রধান প্রশিক্ষণ মোহাম্মদ মনিরুজ্জামান।
বিভাগীয় প্রধান( রক্ত) তরিকুল ইসলাম বিভাগীয় উপ-প্রধান (রক্ত) হারুন অর-রশিদ,বিভাগীয় প্রধান (বন্ধুত্ব) আব্দুর রহমান,বিভাগীয় উপ-প্রধান (বন্ধুত্ব) সুমাইয়া বিনতে সুমা,বিভাগীয় প্রধান ক্রীড়া ও সাংস্কৃতিক (গোলাম রসুল মিলন),বিভাগীয় উপ-প্রধান ক্রীড়া ও সংস্কৃতি নৌরিন নাহার সহ টেকনোলজিষ্ট এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। নকলা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা নূর আহম্মদ জানান নকলা উপজেলা নব গঠিত কমিটি গঠনের পর ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হলো স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন তাছাড়া তারা বিনামূল্যে প্রায় দুই শতাধিক লোকের রক্তরে গ্রুপ নির্ণয় করেছেন তারা।







