ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টে ৩,২৪৭ পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি

admin
মে ৭, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫ টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিগণকে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চসমূহের বিচারপতিগণ পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চসমূহে উল্লেখযোগ্য সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে দীর্ঘসূত্রিতা হ্রাস এবং বিচার ব্যবস্থায় গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে