ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর নবগঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

admin
আগস্ট ২২, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আজ বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির আহবায়ক জনাব মো: আবদুল খালেক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন যৌথভাবে সিনিয়র সহকারী সচিব জনাব মো: নাজমুল হক ও নজরুল ইসলাম। সভায় বক্তব্য প্রদান করেন সর্বজনাব সিনিয়র সহকারী সচিব মো: শহীদুল্লাহ, সুশীল কুমার পাল, মো: আবদুল মান্নান, শেখ হেমায়েত হোসেন এবং সহকারী সচিব মোছাঃ সেলিনা সুলতান, সুলতান আহমেদ, জাহেদা জাহেদাখাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন,  মো: ফারুক ও মো: কবীর প্রমুখ।

উক্ত সভায় বক্তারা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে কথা বলার অধিকার ফিরে পেয়েছি কিন্তু যে বৈষম্যবিরোধী  আন্দোলন করে তারা শহীদ হয়েছে সে বৈষম্য এখনো বিদ্যমান রয়েছে। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। বৈষম্যমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করে উন্নত বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মা শান্তি পাবে।

উক্ত সভায় বক্তারা আরো বলেন যে, আগামী রোববার ২৫/০৮/২০২৪ ইং তারিখের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ন্যায় সংগত দাবির জন্য ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা লক্ষ্য করছি ক্যাডার বহির্ভূত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিসহ এ পর্যন্ত প্রশাসনিক দাবি বাস্তবায়িত হয়নি। এতে ক্যাডার বহিভূত কর্মকর্তাগণ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কর্মকর্তাদের মধ্যে দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বৈষম্য বিরাজমান রয়েছে। নিম্নেবর্ণিত দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তাগণ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাবেন।

দাবীসমূহ : বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারি সচিবগণকে ৫ বছর চাকরি পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর অর্থাৎ সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত সর্বমোট ৮ বছর চাকুরীর পূর্তিতে উপসচিব পদে ভূতাপেক্ষ ১০০℅ পদোন্নতি প্রদান এবং পূর্বের ন্যায় যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পূর্ণঃবহালকরণ।

সভায় সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান।