ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট বিজিবি স্কুলে আধুনিক শ্রেণিকক্ষ ও প্লে স্টেশন উদ্বোধন

admin
মে ৪, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

কোমলমতি শিক্ষার্থীদের জন্য আরও আনন্দমুখর ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জেলার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্লে ও নার্সারি শ্রেণির শ্রেণিকক্ষ নতুনভাবে সাজানো হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি প্লে স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক ও প্রতিষ্ঠানের সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আজ এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্লে স্টেশনের স্থান নির্বাচন করেন এবং সার্বিক বিষয় পরিদর্শন করেন। বিজিবি সূত্র জানায়, শিশুদের স্কুলমুখী করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে শ্রেণিকক্ষগুলো আধুনিক ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। এতে শিশুদের শেখার আগ্রহ ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে তারা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন পরিবেশ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।