ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ জনগণের মাঝে কি পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে?

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

Link copied !

বর্তমানে কিছু লোক বলছে কি পরিবর্তন হয়েছে, এখন পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। তাই আমার মতে আপনি অন্ধ! কারণ গত পনেরো বছর কতকিছু দেখেও দেখেনি, তাই এখনো দেখবেন না। পরিবর্তনের আমার দেখার ৪টি উদাহরণ দিতে পারি:

১। একজন রিক্সাওয়ালা মামার সাথে কথা বলার পর তিনি জানান। তিনি আগের থেকেও কম টাকা কামাই করছে। জিজ্ঞেস করলাম কিন্তু কেন? তিনি বলেন কোনো ট্রাফিককে ঘুষ দিতে হচ্ছে না। তাই কম কামাই করেও যথেষ্ট ভালো চলছে। আমি বললাম টাকা কামাই কম হচ্ছে কেন? তিনি বললেন আগে ভাড়া বেশি নিতাম। ট্রাফিক সিগন্যাল না মেনে তাড়াহুড়ো করে বেশি ভাড়া মারতাম। এখন এগুলো কিছু করছি না। নিজেকে পরিবর্তন করেছি। অপরাধ মূলক কাজ আর করবো না।

২। হাসপাতালের এক কর্মচারীকে খুশি হয়ে চা-নাস্তার জন্য কিছু টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি টাকা না নিয়ে বলছে ভাই এটাই আমার কাজ। এ কাজের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বেতন দিচ্ছে।

৩। কয়েকদিন আগে পরিচিত একজন বিদেশ থেকে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নব্য আয়োজন নিয়ে বিস্তারিত জানান। উনি আসার আগেই লাগেজ চলে এসেছে। তাছাড়া কর্তৃপক্ষের ভদ্র সূলভ আচরণ তাকে মুগ্ধ করেছে। অথচ কয়েক মাস আগে একজন বড় ভাইকে বিমানবন্দরে রিসিভ করতে গিয়ে ৪-৫ বসে থেকেছি আমি নিজেই। ভাই লাগেজের জন্য এ ৪-৫ ঘন্টা বসে ছিলেন।

৪। মেইন রোডে পাশে ফুটপাতে বাসা চায় দোকানে নিয়মিত চা খেতে যেতাম। কয়েক মাস আগে দোকানদারকে জিজ্ঞেস করেছি এখানে ভায়া/চাঁদা দিতে হয় কিনা? তিনি বলতেন হ্যা মামা ভাড়া দেওয়াই লাগে। আমি বললাম ভাড়া কে উঠায়। তিনি এলাকার কাউন্সিলর এর কিছু লোকজন এসে ভাড়া নেয়। আর এ টাকা ভাগ-বাটোরা করে নেতারা খেয়ে নেয়। তারপর গত কিছুদিন সরকার পরিবর্তনের পর একদিন গিয়ে দোকানে বসে দোকান থেকে জিজ্ঞেস করি। মামা এখন ভাড়া দিচ্ছেন কাকে? তিনি উত্তরে বললেন নতুন কিছু লোককে দিই। আমি বললাম সরকার পরিবর্তন হয়েছে, আপনি এখনো কেন চাঁদা দিচ্ছেন। আপনি বললেন ভাই সরকার পরিবর্তন হয়েছে, সাথে চাঁদা নেওয়ার লোকও পরিবর্তন হয়েছে। তারপর আজ কয়েকদিন আগে তার কাছে জিজ্ঞেস করি, মামা চাঁদা কি দেন। তিনি বলেন মামা আপনার সাথে ঐদিন কথা বলার পর থেকে কেউতো চাঁদার জন্য আসতেছে না। মুচকি হেসে টাকা দিয়ে চলে আসলাম!

এ ৪ ঘটনা থেকে যা বুঝতে পারলাম। পরিবর্তন নিজে নিজে আসেনা, পরিবর্তন করে নিতে হয়। পরিবর্তনের এমন আরো উদাহরণ রয়েছে। অথচ  সমাজের কিছু লোক এ পরিবর্তন দেখেও, না দেখার ভান ধরেছে। এরা আগেও কিছু দেখেনি, এখনো কিছু দেখবে না…

মোহাম্মদ ইমরান স্বপন: সাহিত্যিক ও গণমাধ্যম কর্মী