ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা মাসিক সভা

মোঃ আজগার আলী, সাতক্ষীরা প্রতিনিধি :
ডিসেম্বর ১৮, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ

Link copied !

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোঃ হাফিজুর রহমান।

ডা. মাহমুদুল হাসান, ডা. মোঃ রাশিদুজ্জামান, আর.পি.ও ডা. ডা. মোঃ খায়রুল বাসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী মোঃ মতিন মন্ডল, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কাজী জাকারিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দীন, নার্সিং সুপাভাইজার আঞ্জমান আরা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।

নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি আক্তরুজ্জামান খান চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন ও মো. আফছার উদ্দীন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রোগী কল্যাণ তহবিল সমৃদ্ধকরণ প্রসঙ্গে।

ডায়ালাইসিস রোগীদের সরকারি সার্ভিস চার্জ মওকুফ প্রসঙ্গে, আইসিইউতে চিকিৎসা সংকট প্রসঙ্গে, নেফ্রোলজিস্ট না থাকা প্রসঙ্গে, লিফট অপারেটর/পর্যবেক্ষক এর জন্য ভিন্ন-সোর্স হতে বেতন প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।