ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া হতে পারে স্বাস্থ্য ঝুঁকি

admin
জুলাই ৩, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

প্রতিদিন বিশ্বের বহু নারী ছোট একটা বড়ি সেবন করে থাকে এই বিশ্বাসের সাথে যে এই ওষুধ তাদের প্রজনন স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে। এই জিনিসটি বর্তমানে এতোটাই প্রচলিত হয়ে উঠেছে যে এই বড়ি সেবনের পর স্বাস্থ্যের কী হচ্ছে তা আর জানার চেষ্টা করে না বা সেদিকে খেয়াল করে না।

কিন্তু আপনি কী জানেন এই আর্টিফিশিয়াল হরমোনজনিত ওষুধগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে কিনা? এই ও*ষুধের কারণে আপনার স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি কোনো সমস্যা তৈরি করবে কিনা? চলুন এই প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে জেনে নেয়া যাক।

জন্মনিয়ন্ত্রণ বড়ি সাধারণত দুইটি সিন্থেটিক হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টোরন এর তৈরি। এই হরমোন এর কারণে ovulation (এমন প্রক্রিয়া যাতে ওভারি থেকে প্রতি মাসে ডিম্বাণু নিঃসৃত হয়) বন্ধ হয়ে যায়। একইসাথে প্রজেস্টেরন হরমোন সার্ভিকাল মিউকাস এর স্তর পুরু করে দেয়, যার কারণে শুক্রাণু প্রবেশ করতে পারে না। যার কারণে ডিম্বাণু নিষিক্তকরণ এবং জরায়ুতে স্থাপন বাঁধাগ্রস্ত হয়ে থাকে, যা গর্ভধারণের একদম মৌলিক বিষয় এবং এই বড়ি সেবনের মূল উদ্দেশ্য। তবে এই বড়ির কারণে হরমোনের মাত্রার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ায় দেহে কিছু ক্ষতিকারক দিকের সৃষ্টি হয়। যেমন:

১৷ রক্ত জমাট বাঁধা: ইস্ট্রোজেন হরমোন এর কারণে দেহে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর (Blood clotting factor যেমন fibrinogen) বৃদ্ধি পায়, এবং প্রাকৃতিকভাবে দেহের অ্যান্টিকোয়াগুল্যান্ট (জমাট রক্ত গলাতে সাহায্য করে) এর কার্যক্রম কমিয়ে দেয়। যার কারণে দেহের ধমনীতে রক্ত জমাট বাঁধতে পারে, একে venous thromboembolism (VTE) (ভেনাস থ্রম্বোএম্বোলিজম) বলে।

জমাট বাঁধা এই রক্ত ফুসফুসে গেলে Pulmonary embolism হতে পারে। এছাড়াও এই জমাট রক্তের কারণেই পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে।

২। ওজন বৃদ্ধি এবং মুড সুইং: ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন দেহের ইনসুলিনের সাথে প্রতিক্রিয়া ঘটায়, যার কারণে স্বাভাবিক দেহে যেভাবে শর্করা পরিপাক হয়ে থাকে, সেটার তারতম্য ঘটে। প্রজেস্টেরন হরমোন ক্ষুধা বাড়িয়ে দেয়, যার কারণে সহজেই ওজন বৃদ্ধি পায়।

এছাড়াও এই হরমোনগুলো মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার (স্বাভাবিক কার্যকলাপ সাধন এবং প্রতিক্রিয়া জানাতে সহায়তাকারী) এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, যার কারণে সেরোটোনিন এর ভারসাম্য নষ্ট হয়। ফলে ঘন ঘন মেজাজ পরিবর্তন, অসহ্যকর ভাব, এবং কিছু ক্ষেত্রে ডিপ্রেশন এর সৃষ্টি হয়।

৩। ক্যান্সার ঝুঁকিতে সহায়তাকারী : দীর্ঘদিন ধরে এই বড়ি সেবনের ফলে ব্রেস্ট ক্যান্সার এবং সারভিকাল ক্যান্সার এর সৃষ্টি হয়। ব্রেস্ট টিস্যু (স্তনের কোষ) সাধারণত ইস্ট্রোজেন হরমোনের কারণে সক্রিয় হয়ে উঠে, তাই বারবার এই হরমোনের মাত্রা বাড়ার কারণে স্তনে Hormone-receptor-positive breast cancer cells বা সহজে ব্রেস্ট ক্যান্সার কোষের বৃদ্ধি পেতে থাকে।

এইসব ঝুঁকি নিয়ে সবারই জানা উচিত এবং বিশেষ করে নারীদের এই তথ্য সম্পর্কে জানিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা উচিত।

হরমোনজনিত বড়ি ছাড়াও Non-hormonal contraception method যেমন কপার আইইউডি (Copper IUD) রয়েছে। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত এসব ব্যাপারে গাইনী চিকিৎসকদের সাথে সঠিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে পরামর্শ করা উচিত।

লেখক: দিদারুল ইসলাম, টিম সায়েন্স বী