সাতক্ষীরা শ্যামনগরে গত দু’দিনে ২৬জন শিশু ডায়ারিয়া আক্রান্ত হয়েছে। ঠান্ডাজনিত সমস্যায় জড়িয়ে তারা ডায়ারিয়া আক্রান্ত হয়েছে বলে দাবি চিকিৎসকদের। এ দিকে একই সময়ে আরও অন্তত ৮ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন প্রান্তের ষাট জনেরও বেশি শিশু ঠান্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের শরনাপন্ন হয়।
এ সময় ডায়ারিয়ায় ও নিউমোনিয়ায় মারাত্মকভাবে আক্রান্ত ৩৪ শিশু শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র আরও জানায় ভর্তি শিশুদের অধিকাংশই ৫ মাস থেকে চার বছর বয়সী। শীতের প্রকোপ বৃদ্ধির ফলে হঠাৎ রোববার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ও বহির্বিভাগে শিশু রোগীর চাপ মারাত্বকভাবে বেড়ে গেলে বলেও তারা জানায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিলন সোহেলী আফরোজ জানায় ঠান্ডাচনিত সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চলমান শীতসহ সামনের শৈত্যপ্রবাহের সময়ে শিশুদের বাড়তি যত্ন নেয়া হলে ডায়ারিয়াসহ নিউমোনিয়ার প্রকোপ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব।







