ঢাকারবিবার , ১০ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৩৮৬ রানে অলআউট পাকিস্তান, ২৭ রানের লিড বাংলাদেশের

admin
মে ১০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

Link copied !

স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন। অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে ১০৩ রানে থামেন আজান।

এছাড়া ফজল ৬০, মোহাম্মদ রিজওয়ান ৫৯ ও সালমান আঘা ৫৮ রান করেন। বল হাতে বাংলাদেশের সেরা বোলার মিরাজ। ৩৮ ওভারে ১০২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন নাহিদ রানা।