ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

admin
জুন ২২, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ

Link copied !

মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনের আওতাভুক্ত সময়ে দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এএফপিকে বলেন, যাচাই হওয়া সব মৃত্যুই ‘মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্ট।