ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৩ রান

admin
জুন ২১, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ

Link copied !

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে স্বর্ণা আক্তার অপরাজিত ৩৯ ও অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন। ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ।

পঞ্চম ওভারে ১৩ রানে তৃতীয় উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ২৯ বলে ৩৫ রানের জুটিতে গড়ে শুরুর ধাক্কা সামাল দেন নিগার। ৩টি চারে ১৯ বলে ২২ রান করে বিদায় নেন সোবহানা। এরপর রিতু মনিকে নিয়ে ২৯ বলে ২৪ এবং স্বর্ণার সাথে ১৯ বলে ২০ রান যোগ করেন নিগার। রিতু ৭ এবং ৫টি চারে ৩৮ বলে ৩৬ রানে থামেন নিগার।

দলীয় ৯২ রানে নিগার ফেরার পর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা। ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৫টি চারে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন স্বর্ণা। তার সাথে ৪ রানে অপরাজিত থাকেন রাবেয়া। পাকিস্তানের ফাতিমা সানা ২ উইকেট নেন।