ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আক্রমণ সেনাবাহিনীর

admin
মে ৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

একটি ইরানি তেল ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির সেনাবাহিনী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সম্প্রচার সংস্থা আইআরআইবি এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি ইরানি তেল ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।