১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাককে মোমবাতি প্রজ্বলন হয়েছে। বুধবার সন্ধ্যার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন করেন সাতক্ষীরা সদর -২ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোশারফ হোসেন মৌশু, খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পদক সুজন হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন সময় উপস্থিত ছিলেন।







