খুলনা প্রতিনিধি : খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, ০২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম পুলিশ বাহিনীর দলনেতা এস এম জিয়াউল হক এর নেতৃত্বে অত্র ইউনিয়নের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
এসময় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্রাম পুলিশের কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। জেলা প্রশাসক বলেন গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।