ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে দেওয়া ওয়াদা পালনে কাজ করছে বিএনপি সরকার: এমপি খোকন

admin
মে ৮, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন সেটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। গত আড়াই মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা ও খাল খননের কাজ চলছে। আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সূর্যমনি বাজারে মতবিনিময় সভা ও লক্ষীপুর উপ-প্রকল্পের চারটি খালের পুন:খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, আমরা তারেক রহমানের সহযোদ্ধা তার দলের একজন কর্মী জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য। আমরা কিন্তু বসে নেই। আমরাও কিন্তু আপনাদের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছি। আজকে আপনারা আমার কাছে যে রাস্তাগুলোর প্রস্তাব করেছেন ম্যাক্সিমাম রাস্তা টেন্ডারের অপেক্ষায় আছে।

লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।