ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬’এ আজ বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের ১০০ মিটার স্প্রিন্ট। স্টেডিয়ামের লালটার্ফে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব।
দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে রানারআপ হন। ঢাকাপোস্ট ডটকমের শাহাদাত হোসেন ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অ্যাথলেটিক্স ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে পল্টনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা। এরপর শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে পল্টনের ব্রজেন দাস সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে পুরুষ ও নারীদের সুইমিং ডিসিপ্লিনের প্রতিযোগিতা।







