ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আইএস সংশ্লিষ্ট নারী ও শিশুরা সিরিয়া থেকে মেলবোর্নে পৌঁছেছে

admin
মে ৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিরিয়ায় অবস্থান করা একদল নারী বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছেছেন।

মেলবোর্ন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীরা কয়েক বছর আগে সিরিয়ায় গোপনে প্রবেশ করে ওই গোষ্ঠীর স্বঘোষিত খেলাফতে যোগ দিয়েছিলেন।

দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিন নারী ও আট শিশু মেলবোর্নে অবতরণ করে। তারা সিরিয়ার একটি শিবিরে কয়েক বছর ধরে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে।