ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

admin
মে ১২, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

Link copied !

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানে হারিয়েছে পাকিস্তানকে। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

এতে প্রথম ইনিংস থেকে ২৭ রানে লিড পায় টাইগাররা। এরপর ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শান্ত-মিরাজরা। জবাবে পঞ্চম দিনের শেষ সেশনে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আব্দুল্লাহ ফজল। বল হাতে বাংলাদেশের নাহিদ রানা ৪০ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান।