ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

উচ্চমানের জার্নালে প্রকাশ উপযোগী গবেষণা প্রশ্ন তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

admin
মে ১৩, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

Link copied !

আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বিএমইউয়ে ‘ফর্ম আইডিয়া টু ইমপ্যাক্ট: ডেভেলপিং এ পাবলিশ্যাবল রিসার্চ কোশ্চেন ইন হাই ইমপ্যাক্ট জার্নালস’ বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি গবেষণা ভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ওয়েলবিং – এর গবেষণা বিষয়ক সহযোগী ডীন এবং পাবলিক হেলথ এ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার- এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমান। তিনি গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা প্রশ্ন তৈরির কৌশল, উচ্চ-ইমপ্যাক্ট জার্নালে প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক গবেষণা মানদণ্ড বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ’র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিএমইউ জার্নালের এক্সিকিউটিভ এডিটর এম মোস্তফা জামান, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ডা. ফারজানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তার গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতি স্বরূপ বিএমইউ’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।